ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলে ব্যাপক শিল্পায়নের উদ্যোগ

ভোলা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১২:৩১আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১২:৩১

ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে ৪টি কূপ থেকে বিপুর গ্যাস উত্তোলন করা হচ্ছে

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলে ব্যাপক শিল্পায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ১৯৯৪ সনে আবিষ্কৃত শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের ৪টি কূপে বিপুল পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। যা থেকে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

বর্তমানে উত্তোলন করা গ্যাস থেকে ভোলায় ভেনচার এনার্জি রিসোর্স লি. এর ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্ট এবং ভোলার বোরহানউদ্দিনে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্ট বিদ্যুৎ উৎপাদন করছে। বর্তমানে এই দুটি পাওয়ার প্লান্ট থেকে গড়ে ২০০ থেকে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। ভোলা জেলার চাহিদা ২৫ থেকে ৩০ মেগাওয়াট। অবশিষ্ট বিদ্যুৎ মেরিন ক্যাবেলের মাধ্যমে জাতীয় গ্রিডে দেওয়া হয়। এছাড়া এই গ্যাস থেকে সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে ভোলার আবাসিক লাইনে গ্যাস সরবরাহ করা হয়।

অন্যদিকে ভোলার বোরহানউদ্দিনে ২২৫ মেগাওয়াট  ক্ষমতাসম্পন্ন আরও একটি গ্যাস ভিত্তিক পাওয়ার প্লান্ট নির্মাণের কাজ চলছে। এর আগে ২০১৭ সালে ভোলায় আরও ২টি অনুসন্ধান কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)। সেখানেও বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে। ভোলায় পাওয়ায় গ্যাস দিয়ে এখানে একটি সার কারখানা স্থাপনের কথা রয়েছে। এছাড়া এই গ্যাসের ওপর নির্ভর করে ভোলার সদুর চরে একটি সিরামিক কারখানা স্থাপিত হয়েছে। পাইপ লাইনের মাধ্যমে ভোলার গ্যাস বরিশাল ও খুলনায় নিয়ে সরকারের ব্যাপক শিল্পায়নের পরিকল্পনা রয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম