মগড়া স্লুইস গেট এলাকা থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় কিশোর উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১৭:১৬আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৭:১৬

বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় মগড়ার স্লুইজ গেট এলাকার খাল পাড় থেকে হাত-পা-মুখ বাধা এবং অজ্ঞান অবস্থায় মোবারক নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উদ্ধার মোবারক উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয় গ্রামের আব্দুর রাজ্জাক কারিকরের ছেলে।

আগৈলঝাড়া থানার ওসি জানান, স্থানীয়রা হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে ওই কিশোরের বাবা এসে তার ছেলেকে সনাক্ত করেন। 

মোবারকের বাবা আব্দুর রাজ্জাক জানান,‘তার ছেলেকে অনেক চেষ্টার পরও পড়াশুনা না করায় ইজিবাইক কিনে দেন। কে বা কারা কি কারণে তার ছেলেকে হাত, পা, মুখ বেঁধে খালপাড়ে ফেলে গেছে তা বলতে পারেননি। তার ধারণা ইজিবাইকটি নেওয়া জন্য তার ছেলেকে অজ্ঞান করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে। জোয়ার আসার আগে তার ছেলে উদ্ধার হওয়ায় প্রাণে বেঁচে গেছে।

ওসি আফজাল হোসেন জানান, মোবারকের জ্ঞান ফিরলে প্রকৃত রহস্য জানা যাবে। তার পরিবার থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওেয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম