ভোলার মেঘনায় মাছ ধরার অপরাধে ৪৫ জেলের জেল-জরিমানা

ভোলা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১৯:২০আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৯:২০

জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার  মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ৪৫ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গেলো রাতে ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

আটক এক জেলেকে ১ বছরের কারাদণ্ড এবং বাকি ৪৪ জেলেকে ৩ হাজার টাকা করে ১ লাখ ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার ল্যাফটেনান্ট মাহাবুবুল আলম শাকিল জানান, গোপন তথ্যের  ভিত্তিতে জানতে পারেন নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ ধরছে। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪৫ জেলেকে আটক করা হয় । ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এক জেলেকে ১ বছরের কারাদণ্ড  ও ৪৪ জেলেকে তিন হাজার টাকা করে  ১ লক্ষ ৩২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক