৪টি ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

বরগুনা প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৬:৩৯

অপহরণ

বঙ্গোপসাগরে জেলে বহরে হানা দিয়ে ৪টি ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণ করেছে একটি জলদস্যু বাহিনী। জেলেদের জিম্মি করে ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জলদস্যু বাহিনীর নাম পরিচয় জানা যায়নি। জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছেন র‌্যাব।

অপহৃত জেলেদের মধ্যে যাদের নাম পরিচয় জানা গেছে তারা হলেন, বরগুনা জেলার পাথরঘাটার এফবি মা ট্রলারের আব্দুর রহিম মাঝি, ফারুক, বেল্লাল ও কুডি মিরা এবং ভোলার দৌলতখান উপজেলার এফবি হিমা ট্রলারের মো. জাকের মাঝি। অপর ১১ জেলের নাম জানা যায়নি।

রবিবার (১৭ মার্চ) বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীরর কাছে ফিরে আসা জেলেরা এ তথ্য জানান। জেলেদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরি এসব তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের জাহাজের খারি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় জলদস্যুরা জেলেদের মারধর করে বরগুনার পাথরঘাটা উপজেলার এফবি মা, ভোলা জেলার এফবি হিমা, বাশঁখালীর এফবি কহিনুর ও এফবি জান্নতুল ফেরদৌস নামের চারটি ট্রলার নিয়ে যায়।

এফবি মা ট্রলারের ফিরে আসা জেলে জাহিদ, কালাম সিকদার, রাজু, হাসান ও কামালের বরাত দিয়ে বরগুনা জেলার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘শুক্রবার সকালে বঙ্গোপসাগরের জাহাজ খারী এলাকায় জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিল। এমন সময় (সকাল ১০টার দিকে) হঠাৎ ২০ থেকে ২৫ জনের একটি দল  পাইপগান, কাটারাইফেল নিয়ে জেলে বহরের ওপরে হামলা করে। পরে  রাত ১২টার দিকে বাগেরহাট জেলার মোড়লগঞ্জের মনিরের মালিকানাধীন এফবি মনির ট্রলারে জেলেদের উঠিয়ে দেয় এবং মুক্তিপণের দাবিতে মাঝি ও ৪ ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। ফিরে আসা জেলেরা রবিবার সকাল ৭টার দিকে কক্সবাজারে পৌঁছায়। বর্তমানে তারা কক্সবাজারের ফিসারী ঘাটের মাছুম অড়ৎদারের হেফাজতে আছে।

রবিবার (১৭ মার্চ) সকালে তারা ফোন (০১৮৬৮৭৯২১১৯, ০১৬৯০১২৮৭৫৯ নাম্বার) করে ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে জলদস্যুরা তাদের বাহিনীর নাম জানায়নি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭) এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ফোনে জানান, খবর শোনার সঙ্গে সঙ্গে তাদের দল উদ্ধার অভিযান শুরু করেছে। অপহৃত জেলে ও ট্রলার উদ্ধারের জন্য তারা কাজ করছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম