উপজেলা পরিষদ নির্বাচন

বেতাগীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

বরগুনা প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ০৯:৩৯আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৯:৩৯

স্বতন্ত্র প্রার্থী শাহজাহান কবির পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে বেতাগী উপজেলা চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির। দলীয় চাপ ও আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে তিনি সরে দাঁড়ান। বুধবার (২৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শাহজাহান কবির অভিযোগ করেন, ‘আমার কর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের ভয়ে ঝুঁকি নিয়ে মাঠে নামতে রাজি হচ্ছেন না। ভোটগ্রহণের দিন কর্মীরা কেন্দ্রে গেলে তাদের ক্ষতি করা হবে এমন হুমকিতে তারা ভয় পাচ্ছেন। এই অবস্থায় কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া আমার কোনও উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও আমি যেহেতু বিএনপি নেতা, তাই দল থেকেও চাপ সৃষ্টি করা হচ্ছে।’

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো ভিত্তিহীন। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনি প্রচারণা চালাচ্ছি।’

নির্বাচন থেকে এক প্রার্থীর সরে যাওয়ার বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দীলিপ কুমার হাওলাদার বলেন, ‘নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। এখন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার প্রতীকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৩১ মার্চ বরগুনার পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে বেতাগী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও দোয়াত-কলম প্রতীক নিয়ে বিএনপি নেতা শাহজাহান কবির নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে যাওয়ায়, শুধু আওয়ামী লীগের প্রার্থী একাই মাঠে থাকছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান