পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১০:১১আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:০২

পিরোজপুর পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই মেয়েটির মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে। মঙ্গলবার সন্ধ্যার পরে তার মেয়ে ঘরে একা পড়ছিল। তিনি রাত ৮টার দিকে পাশের বাড়িতে যান। এ সময় স্থানীয় আউয়াল মোল্লার ছেলে আইভান মোল্লা ও মিন্টু মোল্লার ছেলে মারুফ মোল্লা তার মেয়ের মুখ বেঁধে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। তিনি ঘরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। পরে বাড়ির পেছনের বাগানে হাত-পা বাঁধা অবস্থায় মেয়েকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর থানায় নিয়ে যান। সেখান থেকে পুলিশ তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক মৌসুমী সুলতানা কিশোরীকে ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ।
খবর পেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান, পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন হাসপাতালে যান।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম