বরগুনায় ফের প্রাথমিক বিদ্যালয়ের ছাদধস, পাঠদান বন্ধ

বরগুনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৮:০১

ক্লাস চলার সময় শ্রেনিকক্ষের ছাদের একাংশ ধসে পড়ে বরগুনার তালতলী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে শিক্ষার্থী নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই সদর উপজেলার আরেকটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর ওই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সোয়া নয়টার দিকে ক্লাস চলাকালে বরগুনা পৌর শহরের আমতলা পাড় এলাকার ১৬ নম্বর মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে সেখানকার শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির শ্রেণিকক্ষের ছাদের একাংশ ধসে পড়েছে। এসময় ওই শ্রেণি কক্ষে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান চলছিল। ছাদের একাংশ যেখানে ভেঙে পড়ে সেখানে রিফাত নামের এক শিক্ষার্থী বসেছিল। তবে রিফাত ইউনিফর্ম পরে না আসায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রিফাত ওই জায়গা থেকে উঠে বাসায় যাওয়ার এক থেকে দেড় মিনিটের ব্যবধানে ছাদ ধসের ঘটনা ঘটে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নিপা জানান,  দু'বছর আগে তিনি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। এই  দুই বছরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনটির কোনও সংস্কার করা হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনের ছবিসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন তিনি।

বিদ্যালয়টির শ্রেণিকক্ষের ছাদ ধসে পড়ে প্রধান শিক্ষক বলেন, ‘ছাদের পলেস্তারা ধসে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। এ অবস্থায় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে তাৎক্ষণিক আলোচনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সাময়িকভাবে বিদ্যালয়ের পাঠদান বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনরায় পাঠদান কার্যক্রম শুরু করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটির যে যে স্থানে ফাটল দেখা দিয়েছে, সেসব স্থানের পলেস্তারা ফেলে দিতে বলা হয়েছে।’

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন প্রকৌশলীদের সঙ্গে কথা বলে দেখবো শ্রেণিকক্ষগুলো পাঠদানের উপযোগী আছে কিনা। পাঠদানের উপযোগী থাকলে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, এর আগে শনিবার (৬ এপ্রিল) বেলা বারোটার দিকে তালতলী উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রেড বিম ধসে মানসুরা বেগম নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী  নিহত হয়। এ ঘটনায় আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়।

/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম