গৌরনদীতে একই পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে জখম

বরিশাল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৫:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:২৪

বরিশাল

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়ায় একই পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন—বাসুদেবপাড়ার হাবিব সরদার, আলমগীর সরদার, জাহাঙ্গীর সরদার, মজিবর সরদার, রুমা বেগম ও শান্ত সরদার। এদের মধ্যে গুরুতর আহত হাবিব ও আলমগীরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক চারজন হলেন নজরুল প্যাদা, রিমন প্যাদা, কামরুল প্যাদা ও তুষার আকন।

স্থানীয়রা জানান, হাবিব সরদারের পরিবারের সঙ্গে চার একর ২৫ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী নজরুল প্যাদার পরিবারের ৩২ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ওই দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার হামলা-মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নজরুল প্যাদা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে হাবিব সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় ওই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

গৌরনদী থানার সেকেন্ড অফিসার এস আই মো. তৌহিদুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম