আমতলী উপজেলা চেয়ারম্যান ছরোয়ার ফোরকানের শপথ স্থগিত

বরগুনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ১১:২০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১১:২১

গোলাম ছরোয়ার ফোরকান ঋণ খেলাপির অভিযোগে দায়ের করা মামলায় বরগুনার আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানের শপথ কার্যক্রম স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তার শপথ নেওয়ার কথা ছিল। বুধবার (২৪ এপ্রিল) বিকালে বরগুনা যুগ্ম জজ আদালত ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুদ্দিন আহমেদ ছজুর দায়ের করা মামলায় শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, আলহাজ গোলাম ছরোয়ার ফোরকান পটুয়াখালী পৌরসভাধীন বনানী সড়কে মেসার্স বনানী ট্রেডার্স ও মেসার্স রূপালী ট্রেডার্স নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হয়ে ব্যবসা পরিচালনা করেন। ওই ব্যবসা সম্প্রসারণের জন্য পটুয়াখালীর সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান মর্গেজ রেখে পটুয়াখালী রূপালী ব্যাংক লিমিটেড নিউ টাউন শাখা থেকে গোলাম ছরোয়ার, বনানী ট্রেডার্স এবং রুপালী ট্রেডার্সের নামে ঋণ নেন।
তার নামে এবং প্রতিষ্ঠানের নামের ঋণ এখনও পরিশাধ না করায় তিনি ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত হন। গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফোরকান মনোনয়নপত্র দাখিল করেন। ওই মনোনয়নপত্রে তার হলফনামায় তিনি ঋণ খেলাপির তথ্য গোপন করে মনোনয়পত্র দাখিল করেন। তার হলফনামার তিনি খেলাপি ঋণের পরিমাণ উল্লেখ করেননি। ফোরকান অর্থ ঋণ আদালতে মামলা ও আরও দুটি ঋণের তথ্য গোপন রেখে হলফনামায় নিজেকে ঋণ খেলাপি নন মর্মে উল্লেখ করেন।
তথ্য গোপন করে হলফনামা দাখিল করায় নির্বাচনি আইন লঙ্ঘন করেন ফোরকান। রিটার্নিং অফিসারের সঙ্গে যোগসাজসে তিনি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এমন অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুদ্দিন আহম্মে ছজু রবিবার (২১ এপ্রিল) ফোরকানকে প্রধান আসামি করে ১০ জনের নামে বরগুনা যুগ্ম জজ আদালত ও নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন মামলাটি আমলে নিয়ে ফোরকান উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ কার্যক্রম কেন স্থগিত করা হবে না এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে (ফোরকান) কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ফোরকান আদালতে ১৫ দিনের সময় আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক তাকে এক দিনের সময় দেন। বুধবার (২৪ এপ্রিল) ছিল ওই মামলার শুনানি। শুনানি শেষে আদালতের বিচারক উপজেলা চেয়ারম্যান হিসেবে ফোরকানের শপথ গ্রহণ কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন।
মামলার বাদী সামসুদ্দিন আহম্মেদ ছজু আদালতের রায়ের প্রতি সন্তুষ্ট হয়ে বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি। বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই তিনি অবৈধভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ স্থগিত করেছেন।’
শপথ স্থগিতের বিষয়ে নব নির্বাচিত আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম