পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর সতর্কতা সংকেত জারি

পটুয়াখালী প্রতিনিধি
০২ মে ২০১৯, ১৬:২৫আপডেট : ০২ মে ২০১৯, ১৬:৩৪

পটুয়াখালী

ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের দিকে এগিয়ে আসায় পায়রা বন্দরে ৭ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ ঘটনায় পটুয়াখালীতে ঢাকাগামী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝর মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা সাদিকুর রহমান খাজা জানান,পটুয়াখালীতে অভ্যন্তরিন রুটসহ ঢাকাগামী লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা প্রিন্স আওলাদ ও ছত্তার খান আজ সকালে পটুয়াখালী টার্মিনালে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণি’ সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ঘূর্ণিঝড় মোকাবিলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ৮টি উপজেলায় ৩৯১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১১১টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ১০ লাখ টাকা, ২ হাজার ৫০০ ব্যাগ শুকনা খাবার ও ৩৭৫ মেট্রিকটন চাল প্রস্তুত রাখা হয়েছে। ফণী মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ জানান, পটুয়াখালীতে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আকাশে কিছু মেঘ থাকলেও আগামী কাল শুক্রবার সকাল থেকে ফণীর প্রভাব দেখা যেতে পারে। ফণী শুক্রবার রাতে উপকূলিও এলাকায় আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় উপকূলীয় নিচু এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। পাশাপাশি ভারি থেকে অতি ভারি বজ্রসহ বর্ষণ হতে পারে। পায়রা সমুদ্র বন্দরে ৪ থেকে ৭ নম্বর বিপথ সংকেত জারি করা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম