রোহিঙ্গা ইস্যু বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ব্রিটিশ হাইকমিশনার

বরিশাল প্রতিনিধি
১০ মে ২০১৯, ১৬:২৪আপডেট : ১১ মে ২০১৯, ০৮:৫৩

বরিশালে ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে পাঠাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্বে অনেক সমস্যার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম।’ দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১০ মে) দুপুরে বরিশালের একটি অভিজাত হোটেলের লবিতে আয়োজিত সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিকসন বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ব্রিটিশ হাইকমিশনার এ সময় গণতন্ত্রের পথে চলার ক্ষেত্রে বিরোধী দল-মতকে আরও সুযোগ দেওয়ার কথা বলেন। পাশাপাশি গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দেওয়ার কথা বলেন তিনি।

এর আগে, সকালে ব্রিটিশ হাইকমিশনার ও তার সঙ্গীরা স্পিডবোটযোগে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন। বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানান তিনি। পরে তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর ও ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকালে সফরসঙ্গীদের নিয়ে বরিশাল আসেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ওইদিন বিকালে তিনি ব্রিটেনের রানী এলিজাবেথের পাঠানো একটি ক্রেস্ট বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি (দ্বৈত) নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে পৌঁছে দেন।

ব্রিটিশ হাইকমিশনারের সফরসঙ্গী মি. জাভেদ জানান, শুক্রবার বিকালে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম