পাথরঘাটায় চার মণ হরিণের মাংস উদ্ধার

বরগুনা প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৪:৩৬আপডেট : ১৮ মে ২০১৯, ২০:০৮

উদ্ধার হরিণের মাংস, চামড়া ও মাথা

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে চার মণ হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় হরিণের দু’টি মাথা, চামড়া, বিপুল পরিমাণ হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ ও ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়েছে। শনিবার (১৮ মে) ভোরে চরলাঠিমারা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। তবে ট্রলার মালিকসহ জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বন বিভাগ চরলাঠিমারা বিট কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বনফুল এলাকায় অভিযান চালায় বন বিভাগ। এ সময় গুচ্ছগ্রামের পাশে ভারের খালে একটি ট্রলার লক্ষ করে ধাওয়া দিলে, ট্রলারটি ফেলে পালিয়ে যায় লোকজন। এ সময় ট্রলারের ভেতর তল্লাশি চালিয়ে হরিণের দু’টি মাথা, দু’টি চামড়া, চার মণ হরিণের মাংস, দুই বস্তা হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ জব্দ করা হয়। পরিচয়হীন ট্রলারটিও জব্দ করা হয়। এরপর আমরা বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে জানাই।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা স্থানীয়দের সহযোগিতায় ট্রলার মালিককে শনাক্ত করতে পেরেছি। ট্রলারটির মালিক হলেন- কোস্টগার্ডের মাঝি ইলিয়াসের বাবা পদ্মা এলাকার আবদুর রহমান শিকদার। তিনি এলাকায় একজন চিহ্নিত হরিণ শিকারি হিসেবে পরিচিত। তিনিসহ আরও পাঁচ-ছয় জন এই হরিণ শিকারের সঙ্গে জড়িত ছিলেন। আমরা প্রত্যেকের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। ট্রলারটির মালিককে চিহ্নিত করি।’
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা ধারণা করছি, শিকারিরা সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে এই হরিণগুলোকে শিকার করেছে। যে পরিমাণ মাংস উদ্ধার করা হয়েছে, তাতে ধারণা করছি, কমপক্ষে আটটি হরিণ শিকার করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি। তারা জব্দকৃত মাংস থেকে কিছু মাংস পরীক্ষার জন্য রেখে, বাকি মাংস পুড়িয়ে ফেলতে বলেছেন।’ 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম