হাসপাতালে চার দিনের সন্তান রেখে উধাও মা

বরিশাল প্রতিনিধি
২৭ মে ২০১৯, ১৪:০৬আপডেট : ২৭ মে ২০১৯, ১৪:১৯

হাসপাতালে রেখে যাওয়া শিশুটি বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নবজাতক ইউনিটে চার দিন বয়সী শিশু সন্তানকে রেখে মা উধাও। মাকে না পাওয়ায় শিশুটির দায়িত্ব নিয়েছে সমাজ সেবা অফিস। তারা শিশুটিকে বরিশালের আগৈলঝাড়ায় ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শিশুটি বর্তমানে নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

নবজাতক ইউনিটের ইনচার্জ মাহফুজা জানান, ২১ মে মানসুরা নামের এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে সন্তান হয়। শিশুটি অসুস্থ থাকায় নবজাতক ইউনিটে নেওয়া জয়। এরপর থেকে মানসুরা উধাও। মা ও শিশু দু’জন দুই ওয়ার্ডে থাকায় মায়ের অবস্থান সম্পর্কে কোনও খোঁজ পড়েনি। রবিবার (২৬ মে) মায়ের খোঁজ পড়লে বিষয়টি জানাজানি হয়।

তিনি আরও জানান, মানসুরা ভর্তির সময় গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছে বাবুগঞ্জের মীরগঞ্জ। ওই ঠিকানা সঠিক নয় বলে জানতে পেরেছে হাসপাতাল সমাজসেবা দফতর। সেখানে স্বামীর নাম উল্লেখ নেই। তবে মানসুরার বাবার নামের স্থানে লেখা আছে আহম্মেদ আলী।

শিশুটিকে নিয়ে বিপাকে পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করে। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা দিলরুবা আক্তার রইচি বলেন, ভর্তির কাগজে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তাই শিশুটিকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ছোটমনি নিবাসে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম