আমদানি করা পোশাকের বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা

বরিশাল প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১৯:৪৭আপডেট : ০১ জুন ২০১৯, ২০:০১

ভ্রাম্যমাণ আদালতের অভিযান বরিশাল নগরীতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক জানান, নগরীর গীর্জা মহল্লা এলাকায় ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে পোশাক বিক্রি ও আমদানি করা কাপড়ের বৈধ কাগজপত্র না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্মার্ট ফ্যাশনের ম্যানেজার মিজানুর রহমানকে ৫ হাজার, বৈশাখীর ম্যানেজার নূরুজ্জামানকে ১০ হাজার, পিটার ইংল্যান্ডের ম্যানেজার আবদুল কাদেরকে ১০ হাজার ও নেক্সট প্লাসের ম্যানেজার রতন চৌধুরীকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক জানান, তারা ক্রয় মূল্যের চেয়ে ৫৪ ভাগ বেশি মূল্যে পোশাক বিক্রি করছিল।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, র‌্যাব ও পুলিশ সহযোগিতা করেছে।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম