বরিশালে ২০ গ্রামবাসীর ঈদ উদযাপন

বরিশাল প্রতিনিধি
০৬ জুন ২০১৯, ১৫:২২আপডেট : ০৬ জুন ২০১৯, ২০:১১

বরিশালে ২০ গ্রামবাসীর ঈদ উদযাপন বরিশালের গৌরনদী উপজেলার ২০টি গ্রামের প্রায় এক হাজার ২০০ নারী-পুরুষ আজ বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা মাঠে ঈদের জামাত করা হয়।

মাদ্রাসা সংলগ্ন ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড় কসবা, চেংগুটিয়াসহ ২০ গ্রামের মানুষ আজ ঈদ আনন্দ উপভোগ করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মাওলানা আব্দুল কাদের জানান, তার মেয়ের জামাতা মাওলানা মুফতি মো. হাবিবুল্লাহ ঈদের জামাতে ইমামতি করেন। ঈদের জামাতে দেড় হাজার লোকের সমাগম হয়েছে বলে তিনি দাবি করেন।

মাওলানা আব্দুল কাদের জানান, হাদিসে আছে চাঁদ দেখে রোজা ও চাঁদ দেখে ঈদ পালন করো। কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ঠিক থাকলেও মঙ্গলবার রাত ১১টায় চাঁদ দেখা কমিটির ঘোষণা সঠিক হয়নি। তাই কোরআন ও সুন্নাহ বিশ্বাস করে বুধবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন এবং যথাসময়ে ইফতার করে ৩০ রোজা পূর্ণ করে আজ ঈদ উৎসব পালন করছেন তারা।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম