জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১৫:৩৩আপডেট : ১৪ জুন ২০১৯, ১৫:৪৭

নিহত মুজাহার আলী হাওলাদার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মুজাহার আলী হাওলাদারকে (৭৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে শুক্রবার (১৪ জুন) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। তারা হলো, কালাম চাপরাশি, লিটন চাপরাশি, খোকন চাপরাশি ও রিপন চাপরাশি।

নিহতের ভাই হাবিবুর রহমান হাওলাদার জানান,দুই বছর ধরে চাপরাশিগংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ কারণে তারা আমাদের বিরুদ্ধে পরপর পাঁচটি মামলা দেয়। তিনটি মামলায় আমাদের পক্ষে রায় আসে। এতে ক্ষুব্ধ হয় তারা। এর জের ধরে শুক্রবার সকালে আমার ছেলে সজীবের ওপর হামলা চালায় ৭/৮ জন। আমার ভাই বিষয়টি জানতে পেরে দৌড়ে সজীবকে ছাড়াতে যান। এসময় হামলাকারীরা তাকে পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস