চালককে মারধরের প্রতিবাদে ঝালকাঠিতে বাস ধর্মঘট

ঝালকাঠি প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৪:২২আপডেট : ১৫ জুন ২০১৯, ১৪:৩৫

ঝালকাঠি বাসস্টেশন চাঁদা না দেওয়ায় এক বাস চালককে মারধরের প্রতিবাদে ঝালকাঠিতে বাস ধর্মঘট চলছে। ফলে এ জেলা থেকে ১৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীদের।

ঝালকাঠি আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, শনিবার সকালে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির লোকজন কাউন্টার ফি বাবদ চালক মিলনের কাছে অতিরিক্ত চাঁদা দাবি করে। মিলন অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বাস মালিক সমিতির লোকজন মারধর করে। মিলনকে সেখান থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন।

সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা জানান, হাঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত গাড়িতে যাতায়াত করতে হচ্ছে তাদের।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম