ব্যবসায়ীর চুল কেটে মাথায় গরম আলকাতরা!

বরিশাল প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ২১:০০আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:০১

হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ আলী (ছবি– প্রতিনিধি)

বরিশালের বাকেরগঞ্জে ইউসুফ আলী নামের এক ব্যবসায়ীকে মারধরের পর তার মাথার চুল কেটে গরম আলকাতরা ঢেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার চরামদ্দি ইউনিয়নের কালিদাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার শিকার ইউসুফ আলী কালিদাশিয়া গ্রামের ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউসুফ বলেন, ‘কয়েকদিন আগে মুসল্লিদের বসার সুবিধার কথা চিন্তা করে মসজিদের বারান্দা খুলে রাখার প্রস্তাব দিই। এ প্রস্তাবে সম্মত না হওয়া নিয়ে প্রতিবেশী হোসেন আলী মাস্টারের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে হোসেনের ছেলে মাসুদ ও দেলোয়ারসহ ৫-৭ জন আমার পথরোধ করে। এসময় তারা আমাকে মারধরের পর মাথার চুল কেটে গরম আলকাতরা ঢেলে দেয়। শুধু তাই নয়, আমার সঙ্গে থাকা ৩০ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে মেডিক্যালে ভর্তি করে।’

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ বলেন, ‘ইউসুফ আমার আব্বাকে গালাগাল করেছে। তাকে আব্বার কাছে মাফ চাইতে বলেছিলাম। মাফ না চাওয়ায় তার চুল কেটে আলকাতরা ঢেলে দিয়েছি।’

ওসি আবুল কালাম বলেন, ‘আজ (শনিবার) সন্ধ্যায় মামলা করার জন্য এজাহার দিয়েছে ইউসুফের ছেলে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে মামলা নিয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম