রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা খারিজ

পটুয়াখালী প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ২৩:৪০আপডেট : ১৯ জুন ২০১৯, ২৩:৪৫

রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (১৯ জুন) জেলা জজ নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, মামলার বাদীর নালিশি দরখাস্ত, জবানবন্দি ও দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, বাদী তার বয়স ৪৫ বছর উল্লেখ করেছেন। কিন্তু, জাতীয় পরিচয়পত্রে তার বর্তমান বয়স ৫৩ বছর। তিনি তার প্রকৃত বয়স গোপন করেছেন। মামলায় তিনি নিজের এবং আসামিদের স্থায়ী ঠিকানা উল্লেখ করেননি। মামলায় এবিএম রুহুল আমিন হাওলাদারকে তার বাহিনীর নির্দেশ দাতা হিসেবে উল্লেখ করলেও বাদী তাকে ওই মামলায় আসামি কিংবা বিবাদী করেননি। কাজেই কথিত ঘটনার তারিখে (৮ জুন) বাদীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। মামলার ঘটনা মিথ্যা ও বানোয়াট। মামলার সব বিষয় পর্যালোচনা করে বিচারক মনে করেন, বাদী তার জমির বিরোধের কারণে কম বয়স দেখিয়ে এই মিথ্যা মামলাটি দায়ের করেছেন। সব দিক বিশ্লেষণ করে মামলাটি খারিজ করে দেওয়া হয়।

উল্লেখ্য, পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মঙ্গলবার (১৮ জুন) রুহুল আমিন হাওলাদারসহ পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলাটি (নম্বর-২৯১/২০১৯) দায়ের করা হয়। ৮ জুন তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে ওই নারী অভিযোগ করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের