ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন পুলিশের কনস্টেবলসহ সাতজন

বরিশাল প্রতিনিধি
২১ জুন ২০১৯, ১৭:২২আপডেট : ২১ জুন ২০১৯, ১৭:৩০

গ্রেফতার দুইজন (ছবি– প্রতিনিধি)

বরিশাল সদর উপজেলায় ইয়াবা দিয়ে হাবিবুর রহমান নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন পুলিশের কনস্টেবলসহ সাতজন। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারেও পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি পাঁচ আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। নগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-উল আলম এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গত বুধবার (১৯ জুন) বিকালে উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার স্কুল এলাকায় হাবিবুর রহমানকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়। এদিন মাছ ব্যবসায়ী হালিম হাওলাদার ও স্বাস্থ্য বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আলতাফ হোসেনকে আটক করা হয়।

ঘটনার শিকার হাবিবুর রহমান রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কুলাকানা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

হালিম হাওলাদার ও আলতাফ হোসেন ছাড়া বাকি অভিযুক্তরা হলেন– অবসরপ্রাপ্ত কারারক্ষী আবুল কালাম তালুকদার ও তার ভাই পুলিশ কনস্টেবল গিয়াসউদ্দিন (যশোরে কর্মরত) এবং প্রতিবেশী আবুল হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খান ও মিজানুর রহমান।

ওসি মাহবুব-উল আলম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে হাবিবকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন তার দুই সৎ চাচা অবসরপ্রাপ্ত কারারক্ষী কালাম ও কনস্টেবল গিয়াস। তারা ২০ হাজার টাকা দিয়ে স্বাস্থ্য বিভাগের পিওন আলতাফ, মাছ ব্যবসায়ী হালিম এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবুলসহ বাকিদের সম্পৃক্ত করেন।’

ওসি বলেন, ‘গত বুধবার বিকালে হাবিবের মোটরসাইকেল ভাড়া করেন হালিম। পথে মোটরসাইকেলে উঠেন আলতাফ। দক্ষিণ কড়াপুর পপুলার স্কুল এলাকায় পৌঁছালে হাবিবকে মোটরসাইকেল থামাতে বলেন হালিম ও আলতাফ। এসময় তারা হাবিবের পকেটে জোর করে ইয়াবা বড়ি ঢুকানোর চেষ্টা করেন। কিন্তু তা না পেরে তারা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বাবুলের মোবাইল ফোনে কল দেন এবং হাবিবকে ইয়াবাসহ আটক করেছেন বলে দাবি করেন। বাবুল ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। ইউপি চেয়ারম্যান এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ গিয়ে হালিম ও আলতাফসহ হাবিবকে থানায় নিয়ে আসে। এসময় হাবিব, হালিম ও আলতাফকে জিজ্ঞাসাবাদে আসল ঘটনা বেরিয়ে আসে।’

মাহবুব-উল আলম বলেন, ‘এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হাবিব। গতকাল গ্রেফতার দুইজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি পাঁচ আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের