ভোলায় জোড়া খুন মামলার প্রধান আসামি সাত দিনের রিমান্ডে

ভোলা প্রতিনিধি
২৯ জুন ২০১৯, ০৬:৫০আপডেট : ২৯ জুন ২০১৯, ০৬:৫০

ভোলা ভোলার বহুল আলোচিত মাসুম ও জাহিদ জোড়া খুন মামলার প্রধান আসামি মো. মামুনের (৪৫) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৮ জুন) সকালে ভোলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহামুদ মিলন তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার (২৬ জুন) সকালে পাবনা থেকে মামুনকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বরিশাল বিভাগের পুলিশ সদস্যরা তাকে ভোলার আদালতে সোপর্দ করে।

পিবিআই’র বরিশাল অঞ্চলের মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মতিন খান জানান, পিবিআই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পাবনার জেলার শিকদার জুট মিলের সামনে থেকে বুধবার মামুনকে গ্রেফতার করে। তাকে জোড়া খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ মে রাতে ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকায় ব্রিজের উপর জমি-জমার বিরোধের জের ধরে মামুন তার ছোট ভাই মাসুমকে কুপিয়ে হত্যা করে। ওই সময় মাসুমকে বাঁচাতে আসলে তার শ্যালক জাহিদকেও কুপিয়ে হত্যা করে মামুন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন