বরিশালে ১শ’ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৪ জন

বরিশাল প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ০৯:৫৮আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১০:১৪

বরিশাল

কোনও ধরনের আর্থিক লেনদেন ছাড়াই যোগ্যতার ভিত্তিতে বরিশালে মাত্র ১শ’ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন ৪৪ জন। রবিবার রাতে তারা চূড়ান্তভাবে নিয়োগ পান। এ কথা জানান জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তির নিয়নমানুযায়ী সরকারি কোষাগারে ১শ’ টাকা জমা দিয়ে গত ১ জুন বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কনস্টেবল পদের জন্য বাছাইয়ে অংশ নেন ১ হাজার ৮৫০ জন প্রার্থী। প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক কসরত এবং ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত হন ৬০৯ জন। ২ জুন লিখিত পরীক্ষা অংশ নেওয়ার পর ৪ জুন প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ১২৩ জন। পরে ৬ জুনের মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন ৪৪ জন। রবিবার রাতে মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। চূড়ান্ত নিয়োগ পাওয়া ৪৪ জনের মধ্যে ১৩ জন নারী ও ৩১ জন পুরুষ।

চূড়ান্তভাবে নির্বাচিতরা বলেন, ‘সরকারি কোষাগারে ১০৩ টাকা জমা দেওয়ার নিয়ম থাকলেও আমরা জমা দিয়েছি ১শ’ টাকা। সব প্রার্থীর পক্ষে এসপি স্যার (পুলিশ সুপার) নিজে ৩ টাকা করে জমা দিয়েছেন। কোনও ধরনের অবৈধ লেনদেন ছাড়া চাকরি পাওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২৩ জনের সবাই যোগ্যতা সম্পন্ন। তারপরও পুলিশ হেড কোয়াটার্সের কঠোর অনুশাসন মেনে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ৪৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম