বরিশালে ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৬:৪৬আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৬:৪৯

আটক স্বামী-স্ত্রী বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। আইউব ও তার স্ত্রী নিলুফা বেগমকে শনিবার (১৩ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার (১২ জুলাই) রাতে দুধল ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের আইউব গাজীর বসত ঘর থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আইউব গাজী ওই এলাকার মৃত কাসেম গাজীর পুত্র।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে কৃষ্ণকাঠি গ্রামের আইউবের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় স্বামী-স্ত্রীকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাহফুজ আলম তাদের কারাগারে পাঠান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম