ভোলায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক

ভোলা প্রতিনিধি
১৪ জুলাই ২০১৯, ১৮:১৫আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৯:৪২

আটক ইউপি সদস্য ও তার স্ত্রী

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুন হাসান (৩৫) ও তার স্ত্রী লাইজু বেগমকে (২৮) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, গোপন খবরের ভিত্তিতে বোরহান উদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন হাসান ও তারই স্ত্রী লাইজু বেগমকে নিজ বাড়ি থেকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়। মামুন হাসান দীর্ঘদিন ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইউপি সদস্য মামুন একই ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে।

পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ইউপি সদস্য মামুন হাসানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সে এমনই। এর আগেও তাকে সতর্ক করা হয়েছে। সে সরকারি চাল চুরির সময়ও ধরা পড়েছিল।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি