বরিশালে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ১৭:০০আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:৫৭

বরিশাল ক্যাডেট কলেজ (ছবি– প্রতিনিধি)

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবছর পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে একহাজার ২০১ জন। গতবছর পাসের হার ছিল ৭০ দশমিক ৫৫ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৭০ জন।

বুধবার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম। তিনি জানান, এবার বরিশাল বোর্ডে ১১৮টি কেন্দ্রে ৩৩০টি কলেজের ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৪ হাজার ৮৮৭ জন। এর মধ্যে মেয়ে রয়েছে ২৩ হাজার ৬২৯ জন এবং ছেলে ২১ হাজার ২৫৮ জন।

তিনি জানান, বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ১৮৫ জনের মধ্যে পাস করেছে ১১ হাজার ৬২০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৩৫ জন। পাসের হার ৮১ দশমিক ৯২। মানবিকে ৩৩ হাজার ৬৮৫ জন অংশ নিয়ে পাস করেছে ২২ হাজার ৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮০ জন। পাসের হার ৬৫ দশমিক ৫৬। বাণিজ্যে ১৫ হাজার ৬৬৮ জন অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ১৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। পাসের হার ৭১ দশমিক ৮৩।

আনোয়ারুল আজিম আরও জানান, বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে বরিশাল। এ জেলায় ১০৩টি কলেজ থেকে ২২ হাজার ৯৮৯ জন অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৫১ জন; জিপিএ-৫ পেয়েছে ৭০৮ জন। ভোলার ৫৩ কলেজ থেকে ৮ হাজার ৭২৭ জন অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৩৯৬ জন; জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। পিরোজপুরের ৪৬টি কলেজ থেকে ৮ হাজার ৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৬৩১ জন; জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। বরগুনার ৩৫ কলেজ থেকে ৬ হাজার ৩২৬ জন অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ৩৯৮ জন; জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন। ঝালকাঠির ৩১ কলেজ থেকে ৫ হাজার ৪৫ জন অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৩৭১ জন; জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। পটুয়াখালীর ৬২টি কলেজ থেকে ১২ হাজার ৩৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৪০ জন; জিপিএ-৫ পেয়েছে ১১৪ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবছর শতভাগ ফেল কোনও কলেজ নেই। তবে ৫টি কলেজ থেকে শতভাগ পাস করেছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম