‘বাড়ির আঙিনা পরিষ্কার না রাখলে ছয় মাসের কারাদণ্ড’

ভোলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১০:১৫আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১০:৫১

জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বলেছেন, যদি কেউ তার বাড়ির আঙিনা, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন না রাখেন, তবে পরিবেশ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। ভোলা জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শনিবার (৩ আগস্ট) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আমাদের বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে হবে। আগামী ৫ আগস্ট থেকে একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, পৌরসভা ও ব্যবসা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন—জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ভোলা পৌরসভার কাউন্সিলর মো. শাহ আলম প্রমুখ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম