বরিশালে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

বরিশাল প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ২২:৪৫ আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২৩:৩১

বরিশাল বরিশালের বানারীপাড়া উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই লেগুনা চালকসহ তিন জনের বিরুদ্ধে। এ অভিযোগে এক লেগুনা চালককে আটক করেছে পুলিশ। বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি খলিলুর রহমান জানান, মঙ্গলবার রাতে ওই কিশোরী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের আফসার উদ্দিনের ছেলে লেগুনা চালক রাজ্জাককে আটক করা হয়েছে। বাকি দুই অভিযুক্ত বানারীপাড়ার বিশারকান্দি গ্রামের মাসুম ও তার সহযোগী রমজান আলীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার শিকার মেয়েটির বরাত দিয়ে লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার বিকালে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট থেকে নাজিরপুর উপজেলার উদ্দেশে রওনা দেন ওই কিশোরী। সন্ধ্যায় পয়সারহাট থেকে ট্রলারে বিশারকান্দি আসেন। ভাড়া না থাকায় বিশারকান্দি লেগুনা স্ট্যান্ডে চালক রাজ্জাককে বিষয়টি জানান। রাজ্জাক বিনা ভাড়ায় তাকে বৈঠাঘাটা তালুকদার উলা খেয়াঘাটে নামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু রাজ্জাক তা না করে ওই কিশোরীকে বানারীপাড়ার ইলুহার ইউনিয়নে নিয়ে ধর্ষণ করে।’

এসআই সুজিত কুমার বিশ্বাস আরও বলেন, ‘এদিন রাত ১০টার দিকে চালক মাসুমের লেগুনায় ওই কিশোরীকে তুলে দেয় রাজ্জাক। পরে মাসুম ও তার সহযোগী রমজান ওই কিশোরীকে রাতভর আটকে রেখে ধর্ষণ করে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা