গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১

পাবনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬

পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শালঘর মহল্লার রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বাঁধা একটি ছাগলকে কামড়াতে শুরু করে শিয়ালটি। পরে সেটি গ্রামে ঢুকে বিভিন্ন বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে সামনে থাকা মানুষকে তাড়া করে কামড়াতে থাকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শালঘর মহল্লায় শিয়ালের কামড়ে আহত হন জুবাইদা, মালা খাতুন, আলেয়া, ওয়াজ আলী, শাহিদা ও সোনিয়া। পরে সাতবিলা এলাকায় দিনহা, লাকি, বায়জিদ, রেহেনা ও সামসুরও শিয়ালের আক্রমণের শিকার হন।

স্থানীয়রা একজোট হয়ে একটি ঝোপের মধ্যে শিয়ালটিকে দেখতে পেয়ে ঘিরে ফেলেন। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক