বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১৩:২৮আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৪:০৫

ডেঙ্গু আক্রান্ত আরেকজন রোগীর মুত্যু

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন  ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘মৃত্যুবরণকারী ডেঙ্গু রোগীর নাম মনির হোসেন (৩৪)। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দি গ্রামে। গত ১৮ আগস্ট রাত সোয়া ৯টার দিকে তাকে এই হাসপাতালে ভর্তি করা হন। গত রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার চিকিৎসাধীন ১৬৩ জনের মধ্যে পুরুষ ৯৩, মহিলা ৩৯ ও শিশু ৩১ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫৭ জনের মধ্যে পুরুষ ৩০, মহিলা ১৮ ও শিশু ৯ জন। ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ৩০, মহিলা ৬ ও শিশু ৪ জন।

১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ২৬৭ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। এছাড়া গৌরনদীতে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূ এবং ঢাকায় নেওয়ার পথে এক গৃহবধূ মারা গেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান