ডেঙ্গু নিয়ে গবেষণায় আইইডিসিআর প্রতিনিধি দল শেবাচিম হাসপাতালে

বরিশাল প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৮:১৫আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:২৫

ডেঙ্গু রোগীর কাছ থেকে তথ্য নিচ্ছেন আইইডিসিআর প্রতিনিধি দলের একজন (ছবি– প্রতিনিধি)

ডেঙ্গু নিয়ে জরিপ এবং গবেষণার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এসেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ১৯ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তারা শেবাচিম হাসপাতালে আসেন এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করেন।

এ ব্যাপারে আইইডিসিআর গবেষক এবং রোগতত্ত্ববিদ ডা. মো. ওমর কাইয়ুম জানান, বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে এডিস মশার উৎপত্তি ও ঘনত্ব, মশার প্রাদুর্ভাবের কারণ এবং ডেঙ্গু সংক্রমণের হার বিষয়ে তথ্য সংগ্রহ করছে তাদের দল।

এদিকে, শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আজ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত এখানে ৭৯ জন পুরুষ, ৪৯ জন নারী এবং ৩৮টি শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ১৯ জন, নারী ১৪ জন এবং শিশু ৮টি চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

গত ১৬ জুলাই থেকে আজ মঙ্গলবার পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন একহাজার ৬৮২ জন ডেঙ্গু রোগী। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একহাজার ৫১০ জন। এখানে এপর্যন্ত ছয়জন এবং গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী