খুলনায় ১৫১৭ কেজি চোরাই সারসহ গ্রেফতার ২

খুলনা প্রতিনিথি
৩০ আগস্ট ২০১৯, ২২:৩৪আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২২:৩৬

গ্রেফতার দুই জন খুলনার দাকোপ উপজেলার চালনা লঞ্চঘাট বাজারে বিএডিসির ১৫১৭ কেজি চোরাই টিএসপি সার জব্দ করেছে র‌্যাব। মেসার্স আসিফ এন্টারপ্রাইজ দোকান থেকে এ সময় দুই জনকে গ্রেফতারও করা হয়।

তারা হলো- চালনা বাজার এলাকার দুলাল সাহার ছেলে দেবাশীষ সাহা (৪০) ও মৃত কালিদাস সাহার ছেলে মধুসুদন সাহা (৩০)।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির স্কোয়ার্ড কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদার জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মেসার্স আসিফ এন্টারপ্রাইজ নামের দোকানে অভিযান পরিচালনা করা হয়। মেজর শামীম সরকার এতে নেতৃত্ব দেন। আসামিরা দীর্ঘদিন যাবৎ দাকোপ থানার বিভিন্ন স্থানে সারের চোরাই ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধার আলামতসহ আসামিদেরকে দাকোপ থানায় হস্তান্তর করাসহ মামলা দায়ের করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম