বরিশালে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪১

আদালত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চরফতেহপুর গ্রামের মোসলেমকে হত্যার দায়ে তার ছেলে ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে আসামির উপস্থিতিতে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমএ হানিফ এ রায় দেন।

এ তথ্য নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. রফিক জানান, ২০১৪ সালের ২৪ মে পারিবারিক কলহের জের ধরে মোসলেমের সঙ্গে তার ছেলে ফারুকের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে মোসলেম ছেলেকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এতে ক্ষুব্ধ ফারুক ঘরে থাকা লোহার রড দিয়ে বাবাকে এলোপাথাড়ি পিটাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় মোসলেমকে উদ্ধার করে শের-এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের অপর ছেলে আমিনুল ইসলাম ২৫ মে বাদী হয়ে ফারুককে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ২৮ আগস্ট ফারুককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা বাবুগঞ্জ থানার এসআই আবু জাফর তালুকদার। বিচারিক প্রক্রিয়ায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক ওই রায় দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম