গোপন বৈঠক থেকে জামায়াতের ঝালকাঠি জেলা সেক্রেটারিসহ গ্রেফতার ১৬

ঝালকাঠি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫

গ্রেফতার জামায়াত নেতাদের কয়েকজন (ছবি– প্রতিনিধি)

জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা সেক্রেটারি ফরিদুল হকসহ ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের শিতলাখোলা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, শিতলাখোলা এলাকায় জেলা জামায়াত নেতা ও তারাবুনিয়া ওয়াহিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনিরুজ্জামানের ভাড়া বাসায় গোপন বৈঠকে বসেন জেলার শীর্ষ জামায়াত নেতারা। সেখানে নাশকতার পরিকল্পনায় করা হচ্ছে—এমন গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ এবং জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, পৌর জামায়াতের আমির আব্দুল হাই, জামায়াত নেতা ও ঝালকাঠি সদর ভূমি অফিসের সার্ভেয়ার সাহাব উদ্দিন ও ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুসসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। পরে ওই বাসার মালিক ও জনতা ব্যাংকের সাবেক এজিএম মহিউদ্দিন খোকনকেও গ্রেফতার করে পুলিশ।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত নেতারা বৈঠকের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামালায় ১৬ জামায়াত নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি