উন্নয়নে সবার অংশগ্রহণ উচিত: গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৬

বক্তব্য রাখছেন গণপূর্তমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

দেশের উন্নয়ন কাজে দলমত-নির্বিশেষে সবার অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেছেন, ‘দলমত-নির্বিশেষে সবাই মিলে সহযোগিতা করলে পিরোজপুর-১ (নাজিরপুর-স্বরুপকাঠী-সদর) আসনের উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। দলীয় মতপার্থক্য থাকতেই পারে, তা আমরা রাজনীতির মাঠে মোকাবিলা করবো। কিন্তু উন্নয়নে দলমত-নির্বিশেষে সবার অংশগ্রহণ করা উচিত। কারণ, মানুষ মরণশীল। মৃত্যুর পরও যেন মানুষের মাঝে বেঁচে থাকা যায়, সেজন্যই আমাদের সবার ভালোর জন্য কিছু করে যাওয়া উচিত।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলা ডাকবাংলো চত্বরে নাজিরপুর এলজিইডির আয়োজনে উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ. ম. রেজাউল করিম বলেন, ‘আজরাইল কিন্তু ঘুষ খায় না; তাই ঘুষ দিয়ে আমরা আমাদের মৃত্যু ঠেকাতে পারবো না। আমাদের সবার মৃত্যু নিশ্চিত, শুধু সময়টা অনিশ্চিত। এ কারণে অনিয়ম-দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়ে লাভ কী? আসুন—আমরা যারা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছি, তারা সবাই অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবক হয়ে কাজ করি।’

মন্ত্রী আরও বলেন, ‘পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। আমরা জনপ্রতিনিধিরা যারা—যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকার উন্নয়নের জন্য মানুষদের নিয়ে একত্রে কাজ করি। এলাকার সবার মতামত নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতেই কাজ করি।’

উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আখতারুজ্জামান খান কবির, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম