ঝালকাঠিতে ইয়াবা ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২

আদালত

ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাইফুর রহমান ওরফে কামাল সরদার (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের মৃত আবদুল হক সরদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ জুন দুপরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ফেরিঘাট সংলগ্ন খাদ্যগুদাম সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ সাইফুর রহমানকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুই হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাঁঠালিয়া থানার এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হোসেন ওই বছরের ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মান্নান রসুল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশীদ সিকদার।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম