লালমোহন পৌর নির্বাচন: মেয়র পদে ২ ও কাউন্সিলরে ৬৫ প্রার্থী

ভোলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩১




লালমোহন পৌরসভা ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই জন ও সাধারণ কাউন্সিলরের ১২টি পদে ৫২ জন প্রার্থী এবং সংরক্ষিত চারটি মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে লালমোহনে জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন আল মামুনের কাছে এসব মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন লালমোহনে ফরম জমা দিলেও ভোলা জেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সোহেল আজীজ শাহিন। এছাড়া ৪নং ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী মাকছুদ আহমেদও ভোলায় ফরম জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আমির খসরু গাজী জানান, বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। বিকাল ৫টা পর্যন্ত দুই জন মেয়র প্রার্থী, ৫২ জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

লালমোহন পৌরসভার পুরাতন ৯টি ও নতুন ৩টি ওয়ার্ড মিলিয়ে ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।

২০১০ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ পৌরসভার নির্বাচন হয়েছিল। এরপর মেয়াদোত্তীর্ণ হলেও মামলার কারণে দীর্ঘ ৯ বছর পর নির্বাচন হচ্ছে। লালমোহন পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৮ জন আর মহিলা ভোটার ৯ হাজার ৩৯২ জন।

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি