বরিশালে ৩৫ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেলেন ৮৮ রোগী

বরিশাল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৬

চিকিৎসার জন্য রোগীর হাতে চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক

বরিশালে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ,ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত ৮৮ রোগীকে চিকিৎসার জন্য মোট ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সহায়তার চেক দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

 জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ প্রমুখ।

 সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৬৮ জনের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে ৩৪ লাখ টাকা এবং নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ২০ জন শিশুর মাঝে ৫ হাজার  করে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান