গলাচিপায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৩

পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে রাবেয়া বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোরশেদ এ তথ্য জানান। রাবেয়া উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি এলাকার জহিরুল সিকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে রাবেয়া বেগম চরআগস্তি থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীরহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর অহতাবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম