সঠিক সংবাদ পরিবেশন করুন, সহযোগিতা করবো: গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৭

বক্তব্য রাখছেন শ ম রেজাউল করিম (ছবি– প্রতিনিধি)

সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয়ভীতির উর্ধ্বে থেকে সংবাদ পরিবেশন করুন। আমি আপনাদের সব ধরনের সহযোগিতা করবো।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে জেলার সাংবাদিকদের জন্য সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনার শাসনামল গণমাধ্যমের জন্য সোনালি অধ্যায়। তার আমলেই গণমাধ্যমকে অবাধ ও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ওয়েজবোর্ড বাস্তবায়ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা কারও বন্ধু হতে পারেন না; তাদের কর্মই তাদের বন্ধু। একজন সাংবাদিকের একটি সংবাদ সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিতে পারে।’

মন্ত্রী বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ছোট একটি সংবাদ আমার নজরে আসার পর আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করি। প্রধানমন্ত্রী আমাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তখন আমি তাকে বলেছিলাম, এর সঙ্গে অনেক প্রভাবশালী জড়িত। প্রধানমন্ত্রী আমাকে বলেন, তুমি ব্যবস্থা নাও, আমি আছি। প্রধানমন্ত্রীর নির্দেশের পর অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।

পিআইবিয়ের মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম