বরিশালে প্রতিমা বিসর্জনের দিন আতশবাজি নিষিদ্ধ: বিএমপি কমিশনার

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩২

বরিশালে প্রতিমা বিসর্জনের দিন আতশবাজি নিষিদ্ধ: বিএমপি কমিশনার বরিশাল জেলায় প্রতিমা বিসর্জন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আতশবাজি নিষিদ্ধসহ মাদকমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান। বরিশাল জেলা ও মহানগরে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর চাঁদমারী পুলিমের অফিসার মেসে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘এবার বরিশাল জেলার সদর উপজেলাসহ ১০ উপজেলায় ৫৭২টি ও মহানগরে ৪১টিসহ ৬১৩টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে একজন এসআইসহ আট জন পুলিশ সদস্য এবং অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে একজন এসআইসহ ১৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য এবং ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু সালেহ মো. রায়হান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) খায়রুল আলমসহ অন্যরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী