প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে যুবক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৪

বরিশাল বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃতির অভিযোগে দায়ের করা মামলায় আলামিন চৌকিদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে চরমোনাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা আক্তার পরী বাদী হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, আলামিন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার দুলাল চৌকিদারের ছেলে এবং বিএনপির কর্মী।

কোতোয়ালি মডেল থানার এসআই সমীরণ মণ্ডল বলেন, ‘আলামিনের ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ও তার ছেলে এবং সেতুমন্ত্রীকে নিয়ে বিকৃত ছবিসহ সরকারবিরোধী বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছিল। এছাড়াও তার আইডি থেকে নির্বাচন কমিশন নিয়ে কুৎসা রটানোসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রচার করা হতো। এসব অভিযোগের ভিত্তিতে চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

/জেবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম