স্বরূপকাঠীতে ছয় ‘ডাকাত’ গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৭



ডাকাত দলের সদস্যদের থানায় নেওয়া হচ্ছে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারি গ্রামে মিজান নামে এক ব্যক্তির বাসায় ডাকাতির সময় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। মিজান উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহম্মেদের ভাই। স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।

গ্রেফতার ছয়জন হলেন—স্বরূপকাঠী উপজেলার ডুবি এলাকার মনসুর মাঝির ছেলে জাহারুল মাঝি ওরফে ছাইদুর, পঞ্চবেকি এলাকার ইসমাইল তরফদারের ছেলে ছান্টু মিয়া, বানারীপাড়া উপজেলার বালিপাড়া এলাকার আজিজ সরদারের ছেলে বাদশা, কচুয়া এলাকার আব্দুর রহমানের ছেলে লিটন, নরসিংদীর মাধবদী এলাকার ইয়াজ উদ্দিনের ছেলে শাহজাহান ও রাজবাড়ী জেলার রামকান্তপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন।

ওসি জানান, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পরে ডাকাত দলের ৫-৭ জন সদস্য মিজানের ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে ফেলেন। অন্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করেন। এরপর আলমারি ও শোকেস ভেঙে নগদ প্রায় এক লাখ টাকাসহ ৫-৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। ডাকাতির খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে, পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে পাহারা বসায়। এসময় ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের বরিশাল সিটি করপোরেশনের গড়িয়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরও জানান, ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা, বেশ কিছু স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নেছারাবাদ-কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম