ট্রাককে পাশ কাটাতে গাছে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৬

নিহত মোশারেফ হোসেন কান্টু মাস্টার (ছবি– প্রতিনিধি)

ভোলা সদর উপজেলায় ট্রাককে পাশ কাটাতে গিয়ে গাছে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমরউদ্দিন এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দৌলতখান থানার ওসি বজলার রহমান এ খবর নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. মোশারেফ হোসেন কান্টু মাস্টার। তিনি দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে মোটরসাইকলে করে নিজ বাড়ি থেকে ভোলা শহরের উদ্দেশে রওনা হন মোশারেফ হোসেন কান্টু। কমরউদ্দিন এলাকার হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি বজলার রহমান বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ নিহতের স্বজনরা জানান, আজ (শনিবার) বাদ আসর দৌলতখানের খায়েরহাট রাস্তার মাথায় মরহুমের জানাজা নামাজ শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান