স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২

ঝালকাঠি ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আলো খান (৪৫) ও তার প্রেমিকা পাখি বেগমকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাখি বেগমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলো খান ওরফে আলম খান কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের জেলেম খানের ছেলে ও পাখি বেগম  একই এলাকার লাল মিয়ার স্ত্রী।

মামলার বিবরণ থেকে জানা গেছে, পাখি বেগমের সঙ্গে তিন বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী আলো খানের। এ ঘটনার জের ধরে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি রাতে তর্ক-বিতর্কের একপর্যায়ে আলো খান তার স্ত্রী বিউটি বেগমকে (৪০) গলাটিপে হত্যা করেন। পরে বাড়ির পাশের একটি কচুক্ষেতে লাশ ফেলে দেন। বিউটি বেগমের ভাই ফোরকান বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি আলো খান ও তার প্রেমিক পাখি বেগমকে আসামি করে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১০ অক্টোবর পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত আলো খান ও পাখি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন খায়রুল আলম সরফরাজ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক