ভোলায় ১০৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

ভোলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

ভোলায় পূজামণ্ডপ ভোলায় ১০৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এখন প্রতিমাতে রঙ-তুলির কাজ চলছে। একইসঙ্গে চলছে ডেকোরেটর ও লাইটিংয়ের কাজ। জেলার ৪২টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে জানান, সব প্রস্তুতি সম্পন্নের দিকে। জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আমাদের দফায়-দফায় সভা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠানের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। মণ্ডপের তথ্য সরবরাহের জন্য জেলা সদরের দুটিসহ প্রতি উপজেলায় একটি করে মোট ১০টি কন্ট্রোল রুম (তথ্য সেল) খোলা থাকবে। এছাড়াও প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নির্দেশে প্রতিটি মণ্ডপে ১০ সদস্যের স্বেচ্ছাসেবক দল মোতায়েন থাকবে।    

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, সাদা পোশাকের পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়াও পুলিশ ও র‌্যাবের মোবাইল টিম টহলে থাকবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, এ বছর জেলার সাতটি উপজেলায় ১০৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে ভোলা সদর উপজেলায় ২৫টি, দৌলতখান উপজেলায় ৬টি, বোরহানউদ্দিন উপজেলায় ২০টি, তজুমদ্দিন উপজেলায় ১২টি, লালমোহন উপজেলায় ১৭টি, চরফ্যাশন উপজেলায় ১৭টি ও মনপুরা উপজেলায় ১০টি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম