কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

বরিশাল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ০১:০৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:০৫

কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোড সড়ক থেকে কুড়িয়ে পাওয়া প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং এটিএম কার্ডসহ জরুরি কাগজপত্র প্রকৃত মালিকের নিকট  ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. ইউসুফ ওই ব্যাগ পেয়ে তার দপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। পরে ট্রাফিকের উপ-কমিশনার মো. খায়রুল আলম প্রকৃত মালিক ব্যবসায়ী মাহাবুব সিকদারকে অফিসে এনে ওই ব্যাগ হস্তান্তর করেন।

এটিএসআই ইউসুফ জানান, তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় নথুল্লাবাদ থেকে একটি অটোরিকশা এসে থামে। অটোরিকশা থেকে একজন বৃদ্ধ লোক নামার সময় পলিথিনের একটি ব্যাগ সড়কে পড়ে যায়। পাশের চায়ের দোকানদার ব্যাগটি ওই বৃদ্ধের কিনা জানতে চাইলে তিনি না বলে চলে যান।

ইউসুফ বলেন, এরপর অপর একটি লোক ব্যাগটি হাতে নিয়ে দেখেন এবং কৌশলে চলে যেতে থাকেন। বিষয়টি সন্দেহ হলে চায়ের দোকানদারকে সঙ্গে নিয়ে ওই লোকটিকে আটকে ব্যাগটি দেখতে চাই। ব্যাগটি খুলে তার ভেতর জরুরি কিছু কাগজপত্র, ব্যাংকের দুটি চেক, দুটি এটিএম কার্ড ও নগদ ৪৬ হাজার ৫০২ টাকা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং ওই ব্যাগের মধ্যে থাকা একটি ক্যাশম্যামোর সহায়তায় প্রকৃত মালিকের সন্ধান পাই।

ব্যাগের প্রকৃত মালিক নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মাহাবুব সিকদার জানান, তিনি ভাড়ায় চালিত গাড়ির ব্যবসা করেন। নগরীর নথুল্লাবাদ থেকে অটোরিকশায় সিএন্ডবি ১ নম্বর পুল এলাকায় যান। সেখানে তিনি একটি অফিসে দুটি গাড়ির টিকিট পৌঁছাতে গিয়ে দেখেন তার পকেটে থাকা টিস্যুর ব্যাগটি নেই। এরপর সেখান থেকে নেমে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেন কিন্তু না পেয়ে হতাশ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই এক পুলিশ সদস্য ফোন করে আমার পরিচয় নিশ্চিত হয়ে ব্যাগটি পাওয়ার কথা জানান। পরে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাগটি বুঝে পেয়েছি।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম বলেন, পুলিশ যে স্বচ্ছ ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছে এটাই তার প্রমাণ। আশাকরি এ ধরনের ঘটনা আমাদের ওপর মানুষের বিশ্বাস আরও বাড়বে।

 

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান