ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ভোলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ০৪:৫৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৪:৫৯

ভোলা ভোলার দৌলতখান উপজেলায় সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটির ওপরেই  এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত  রতন  লুমার দে’র (৩২)বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান পৌরসভা ৪নং ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রতন বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে লাইনে কাজ করা অবস্থায় ওই লাইনটি সচল হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটির উপরেই মারা যায় রতন। খবর পেয়ে দৌলতখান উপজেলার  ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম