গত ১০ বছরে দেশে শুধু লুট-হরিলুট হয়েছে: মেনন

বরিশাল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৮:৫০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৮:৫৭

বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘গত ১০ বছরে দেশের নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত শুধু লুট-হরিলুট হয়েছে। টিআরের গম লুট, রাস্তার ইট লুট, প্রকল্পের টাকা লুট, জিডিপির টাকা লুট, বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে।’

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বরিশালের মুলাদী উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘দেশে দুর্নীতির মূলোৎপাটনে ১৪ দল গঠন করা হয়েছিল। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ১০ বছরে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় প্রকল্প করেছি। সেই বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু কয়েকটি ক্যাসিনো বন্ধ করলেই হবে না। দেশের সব পর্যায়ে অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করলে স্বাধীনতার লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব না।’

উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক এম.এ গফুর মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। এ ছাড়া, বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি শেখ টিপু সুলতান, কোষাধ্যক্ষ মাজহারুল হক ও কেন্দ্রীয় যুবমৈত্রীর সহ-সভাপতি সুজন আহমেদ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের