ইউএস-বাংলায় টিকিট কেটেও কোলে শিশু!

বরিশাল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১২:৩৭

তিনজনের টিকিট ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলা ফ্লাইটের টিকিট কাটার পরও আসন না দেওয়ায় একটি শিশুকে কোলে করে আসতে হয়েছে। এ ঘটনায় শিশুটির নানা তৈয়বুর রহমান রবিবার (৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেছেন।

তৈয়বুর রহমান বলেন, ৩ অক্টোবর ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে মেয়ে ও নাতিকে নিয়ে বরিশাল আসেন। তার ও মেয়ের টিকিট ভাড়া নেওয়া হয় ২৭০০ করে এবং নাতি আয়ানের ভাড়া নেয় ২১০০ টাকা। কিন্তু টিকিট নেওয়া হলেও তার নাতিকে কোনও সিট দেওয়া হয়নি। এ কারণে পুরো পথ তাকে কোলে করে আনতে হয়েছে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শাহ সোয়াইব হোসেন।

এ ব্যাপারে ইউএস বাংলা এয়ারলাইন্স বরিশাল অফিস প্রধান (সেলস অ্যান্ড মার্কেটিং) রিয়াদ হোসেন বলেন, শিশুটির সিট পাওয়ার কথা ছিল। কেন তাকে সিট দেওয়া হয়নি নাকি সিট দেওয়া হয়েছিল কিন্তু সে বসেনি, বিষয়টি ওই ফ্লাইটের সংশ্লিষ্টরা বলতে পারবেন। তবে এ ধরনের কোনও অভিযোগ থাকলে যাত্রীর উচিত ছিল ফ্লাইট থেকে নেমেই তাদের এয়ারপোর্ট কার্যালয়ে অবহিত করা।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম