নতুন কমিটিতে অনুপ্রবেশকারীদের জায়গা হবে না: বাহাউদ্দিন নাসিম

বরিশাল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৯:৪০আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৯:৫০

সভায় বাহাউদ্দিন নাসিমসহ অন্যরা (ছবি– প্রতিনিধি)

কেন্দ্রীয় সম্মেলনের আগে নভেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগর এবং এর অন্তর্গত উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি হালনাগাদ করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বরিশাল সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম আওয়ামী লীগের কোনও পর্যায়ের কমিটিতে অনুপ্রবেশকারীদের না রাখার নির্দেশ দেন। এসময় সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকেও স্বাগত জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের এমপি মো. শাহেআলম, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরাসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম